বাঘমুণ্ডী: বন্য পশুর আতঙ্কে থমথমে বাঘমুণ্ডির কুশলডী গোবিন্ডডী এলাকা জুড়ে
বন্য পশুর আতঙ্কে থমথমে বাঘমুণ্ডির গোবিন্ডডী এলাকা, বাঘমুণ্ডী রেঞ্জের কুশলডীর গোবিন্ডডী এলাকায় এক অজানা বন্য জন্তুর আনাগোনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিকেলের পর বা রাতের অন্ধকারে মাঝেমধ্যেই প্রাণীটিকে দেখা যাচ্ছে বলে দাবি এলাকাবাসীর। অনেকের ধারণা, এটি একটি হায়েনা। বাসিন্দাদের অভিযোগ, ওই বন্য পশুর হানায় ইতিমধ্যেই এলাকার বেশ কয়েকটি কুকুর মারা পড়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও এখনও বনদপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবিলম্