রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার কৃষ্ণনগরে জনসংঘের প্রথম দুর্গাপূজা উদ্বোধন করেন বৃহস্পতিবার। উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন সরকার পরিবর্তনের পর প্রায় ১৪ হাজার পুজো বেড়েছে। পূর্বে সনাতনীরা সহজে এসব পুজো করতে পারত না। তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। আজ বোঝা যাচ্ছে এই পরিবর্তনই মানুষ চেয়েছিল। এখন সনাতনীরা নিশ্চিন্তে দুর্গাপূজা করতে পারছে।