পুরুলিয়া ১: রামনবমীতে নিরাপত্তার চাদরে পুরুলিয়া: কেতিকায় বিশাল শোভাযাত্রা, উপস্থিত পুলিশ সুপার
রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতল পুরুলিয়া শহর। শুক্রবার শহরের কেতিকা এলাকা থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শোভাযাত্রার শুরু থেকেই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় উপস্থিত ছিলেন। খোদ পুলিশ সুপার বৈভব তেওয়ারি নিজে উপস্থিত থেকে গোটা পরিস্থিতির ওপর নজরদারি চালান।