পুরুলিয়া ১: বহু জল্পনার পরে অবশেষে জাতীয় কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা বলরামপুর এর প্রার্থী সুকান্ত মাহাতো
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ চড়ছিল। বিশেষ করে পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র বলরামপুরে কংগ্রেস কাকে প্রার্থী করবে, তা নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল জোর জল্পনা। অবশেষে যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে দলের পক্ষ থেকে সুকান্ত মাহাতোর নাম ঘোষণা করা হলো।