যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে যুবকের হাতাহাতি — চোপড়ায় উত্তেজনা যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তিকে কেন্দ্র করে রবিবার সকালে চোপড়া বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ এক যুবকের সঙ্গে পুলিশের বচসা বাধে। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় বলে অভিযোগ। এদিন সকাল থেকেই বিডিও অফিসের সামনে যুবসাথী প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য বিশাল লাইন পড়ে। লাইন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। অভ