এনএসআরসিসিতে স্বামী বিবেকানন্দ ও নেতাজির মূর্তি উন্মোচন, অনুষ্ঠিত মেগা রক্তদান শিবির
আগরতলার এনএসআরসিসিতে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন এবং মেগা রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।
নিজের ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, দুই মহান মনীষীর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত। তাঁর মতে, স্বামী বিবেকানন্দ ও নেতাজির আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবসেবা এবং জাতির প্রতি নিষ্ঠার পথে অনুপ্রাণিত করবে।
এদিন মেগা রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদানকারীদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। তাঁদের নিঃস্বার্থ রক্তদানকে মানবিক চেতনা ও সমাজের প্রতি দায়বদ্ধতার সুন্দর প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।
#মানিকসাহা #স্বামীবিবেকানন্দ #নেতাজিসুভাষচন্দ্রবসু #এনএসআরসিসি #রক্তদানশিবির #মেগারক্তদানশিবির #আগরতলা #ত্রিপুরা #TripuraNews #Agartala #BloodDonation #SwamiVivekananda #NetajiSubhasChandraBose