রাতাবাড়ীতে বাইক-স্কুটির সং'ঘর্ষে প্রা'ণ গেল যুবকের, আহ'ত ৩
রাতাবাড়ীর চরগোলা হাসপাতালের সামনে বাইক ও স্কুটির সংঘ'র্ষে মর্মান্তিকভাবে মৃ'ত্যু হয়েছে এক যুবকের। নিহতের নাম মুক্তার হোসেন ওরফে শাহাজাহান। তাঁর বাড়ি রাতাবাড়ী জিপির গন্ধরাজবাড়ী এলাকায়।
জানা গেছে, নিজ স্কুটি নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বাইক তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চরগোলা মিনি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃ'ত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
এই দুর্ঘটনায় আরও তিনজন আহ'ত হয়েছেন বলে জানা গেছে।
ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আজ রাত ৮টা ১৫ মিনিটে কাজিরবাজার জামে মসজিদের সম্মুখে মরহুম মুক্তার হোসেন ওরফে শাহাজাহানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
#রাতাবাড়ী #সড়কদুর্ঘটনা #বাইকদুর্ঘটনা #স্কুটিদুর্ঘটনা #মুক্তারহোসেন #শাহাজাহান #চরগোলা #Karimganj #RoadAccident #AssamNews #BreakingNews