পাড়া: ‘Say No to Drugs’ বার্তা নিয়ে পাড়া থানার উদ্যোগে ম্যারাথন দৌড়, অংশ নিলেন প্রায় ৫০০ প্রতিযোগী
Para, Purulia | Nov 8, 2026 কালীপুজো উপলক্ষে উৎসবের আবহে মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়ার পাড়া থানার পুলিশ। ‘Say No to Drugs’ অর্থাৎ ‘মাদককে না বলুন’—এই গুরুত্বপূর্ণ বার্তাকে সামনে রেখে রবিবার সকালে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতার। পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল যুবসমাজকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করা এবং নেশার পথ ছেড়ে সুস্থ জীবনযাপন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। রবিবার সকাল ৮টা নাগাদ পাড়া থানা চত্বর থেকে এই