বারাসাত স্টেশনে অল্পের জন্য রক্ষা পেল যাত্রী পরিষেবা উত্তর ২৪ পরগনা জেলায় আজ বিকেল চারটে নাগাদ বারাসাত স্টেশনে হঠাৎ OFC রুমের পিছনে আগুন লেগে যায়। OFC রুমের পিছনের দিকে থাকা একাধিক রেলের প্লাস্টিকের জিনিসপত্রের মধ্যে আগুন লেগে যায়।। কি কারনে এই আগুন লাগে তা এখনো অব্দি জানা যায়নি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আসে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসার কারণে কোনো রকমের বড় ক্ষতি হয়নি।