ইটাহার: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বঞ্চিত উপভোক্তাদের তুমুর বিক্ষোভ ইটাহার বিডিও অফিসে
কারো ছেলের হার্টের সমস্যা, আবার কারো স্বামী নেই। কেউ আবার অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। এমনকি কারো স্বামী বিশেষ চাহিদা সম্পন্ন। কিন্তু আবেদন করে তারপরেও মেলেনি বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। ফলে শুক্রবার ইটাহার বিডিও অফিসে এসে তুমুল বিক্ষোভ দেখালেন ব্লকের প্রায় পাঁচ শতাধিক মহিলা। বিডিও অফিস সহ বিডিওর আবাসন ঘেড়াও করে বিক্ষোভ দেখান মহিলারা। এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় ইটাহার বিডিও অফিস চত্বরে।