Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Bhopal
सपा
Uttarpradesh
Haryana
Hardoi
image
image
image
image
image

গোমতী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে গোমতী জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন ত্রিপুরা পুলিশের আইন-শৃঙ্খলা শাখার মহাপরিদর্শক (আইজিপি) মাঞ্চক ইপ্পার, আইপিএস। সফরকালে তিনি গোমতী জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে জেলার সমস্ত মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের (ওসি) নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন থানায় চলমান পুলিশি কার্যক্রম, অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি, চুরি, মাদক পাচার, অবৈধ কার্যকলাপ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত উদ্যোগগুলিও খতিয়ে দেখা হয়। আইজিপি মাঞ্চক ইপ্পার পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ও গোয়েন্দা-ভিত্তিক পুলিশি নজরদারি বাড়াতে হবে। তিনি পেশাদার তদন্ত, দ্রুত চার্জশিট দাখিল, সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং জনবান্ধব পুলিশি পরিষেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি, আন্তঃথানা সমন্বয়, টহলদারি বৃদ্ধি, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জেলার সর্বত্র শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় একাধিক নির্দেশনা প্রদান করেন তিনি। বৈঠকের শেষে আইজিপি মাঞ্চক ইপ্পার জেলার সকল পুলিশ আধিকারিককে আরও নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ত্রিপুরা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।

Udaipur, Gomati | Aug 3, 2026

MORE NEWS

গোমতী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে গোমতী জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন ত্রিপুরা পুলিশের আইন-শৃঙ্খলা শাখার মহাপরিদর্শক (আইজিপি) মাঞ্চক ইপ্পার, আইপিএস। সফরকালে তিনি গোমতী জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে জেলার সমস্ত মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের (ওসি) নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন থানায় চলমান পুলিশি কার্যক্রম, অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি, চুরি, মাদক পাচার, অবৈধ কার্যকলাপ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত উদ্যোগগুলিও খতিয়ে দেখা হয়। আইজিপি মাঞ্চক ইপ্পার পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ও গোয়েন্দা-ভিত্তিক পুলিশি নজরদারি বাড়াতে হবে। তিনি পেশাদার তদন্ত, দ্রুত চার্জশিট দাখিল, সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং জনবান্ধব পুলিশি পরিষেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি, আন্তঃথানা সমন্বয়, টহলদারি বৃদ্ধি, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জেলার সর্বত্র শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় একাধিক নির্দেশনা প্রদান করেন তিনি। বৈঠকের শেষে আইজিপি মাঞ্চক ইপ্পার জেলার সকল পুলিশ আধিকারিককে আরও নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ত্রিপুরা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। - Udaipur News