পাড়া: সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন সাঁওতালডি থানার উদ্যোগে মহাসমারোহে উদযাপিত বিজয়া সম্মেলন
Para, Purulia | Oct 30, 2026 শারদোৎসবের আনন্দ ও বিজয়ার শুভেচ্ছা ভাগ করে নিতে শুক্রবার রাত আটটা নাগাদ পুরুলিয়ার সাঁওতালডি থানার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয়া সম্মেলনের আয়োজন করা হলো। এদিন সন্ধ্যায় থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী, রঘুনাথপুর সি আই সৌম চ্যাটার্জি, সাঁওতালডি থানার আই সি পার্থ কুমার ভুনিয়া, পাড়া থানার ওসি স্নেহাশীষ মন্ডল সহ বিভিন্ন পুলিশ আধিকারিক ও বিশিষ্ট