চোপড়া: ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং চোপড়া থানার ব্যবস্থাপনায় শুরু হয়েছিল সীমান্ত ঐক্যকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬
ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং চোপড়া থানার ব্যবস্থাপনায় শুরু হয়েছিল সীমান্ত ঐক্যকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। বুধবার কামাগছ প্রাইমারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত ফাইনাল। ফাইনালে মুখোমুখি হয় দাসপাড়া স্পোর্টিং ক্লাব ও চোপড়া রয়েল স্পোর্টিং ক্লাব। দর্শকে কানায় কানায় পূর্ণ মাঠে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময়ের খেলায় দু’দলই একটি করে গোল করায় ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এরপর চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।