পুরুলিয়া ১: নিম্নচাপের জেরে অঝোর বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন
নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই টানা অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে এলাকা জুড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বাভাবিক জনজীবন একপ্রকার বিপর্যস্ত। টানা বৃষ্টির জেরে জল জমেছে নিচু এলাকাগুলোতে, ফলে রাস্তায় গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। যার জেরে চরম বিপাকে পড়েছেন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং অফিসগামী সাধারণ মানুষ।