বাঘমুণ্ডী: সকালবেলাতেই বুনো হাতির হানা কুশলডি সংলগ্ন এলাকা, ধানক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের
সকালবেলাতেই বুনো হাতির হানা কুশলডি সংলগ্ন এলাকা, ধানক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের সকাল সকাল ফের বুনো হাতির আতঙ্কে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বাগমুন্ডি রেঞ্জে। মঙ্গলবার সকালে বুড়দা বিটের অন্তর্গত কুশলডি সংলগ্ন এলাকায় দুটি বুনো হাতিকে দাপিয়ে বেড়াতে দেখা যায়। লোকালয়ের কাছাকাছি হাতি চলে আসার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি ও চেঁচামেচি শুরু হয়ে যায়। এদিন সকালে দুটি গজরাজকে ধানক্ষেতের বুক চিরে বনের দিকে চলে যেতে দেখা যায়। স্থানীয় কৃষকদের অভিযো