হেমতাবাদ: হেমতাবাদে হাসপাতালে নষ্ট হচ্ছে সরকারি অর্থে কেনা দুটি গাড়ি, পুলিশের দ্বারস্থ বিজেপি
হেমতাবাদ হাসপাতাল চত্বরে পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি এমনই অভিযোগ তুলে শুক্রবার থানার দ্বারস্থ হল বিজেপি নেতৃত্ব। এদিন হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা দেয় বিজেপি নেতৃত্ব। হেমতাবাদের প্রাক্তন তৃণমূল বিধায়কের দাওয়া অ্যাম্বুলেন্স এবং সদ্বাহী গাড়ি আজও হস্তান্তর করা হয়নি হাসপাতাল চত্বরেই পড়ে থেকে নষ্ট হচ্ছে। গাড়ি গুলোর চাবি না থাকায় সেগুলো ব্যবহার করতে পারছে না ব্লক স্বাস্থ দফতর। হেমতাবাদ ব্লক স্বাস্থ কেন্দ্রে হাসপাতাল চত্বরেই পড়ে থেকে নষ্ট হচ্ছে।