জেলা ছাড়িয়ে এবার 1600 কিমি পেরিয়ে আসামে ত্রান বিলি মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ারের! বন্যা বিধ্বস্ত মানুষের হাতে তুলে দেওয়া হলো শুকনো খাবার সেইসঙ্গে জামা কাপড় লুঙ্গি এবং শাড়ি।মূলত মেদিনীপুর থেকে কয়েকশো কিলোমিটার পথ পেরিয়ে সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল আসামের বন্যা বিধ্বস্ত এলাকায় যান। দলে ছিলেন সংগঠনের চার সদস্য সুভাষ জানা,ভাস্করব্রত পতি, সুদীপ কুমার খাঁড়া,নরসিংহ দাস এবং সমীর দেবসিংহ প্রমুখ।
#DNews #QuizKendra #Asam #Flood #Relief #Quiz
Midnapore, Paschim Medinipur | Aug 24, 2026