দুর্গাপুর আদালত চত্বরে সাপ আতঙ্ক, পরে উদ্ধার
দুর্গাপুর:মঙ্গলবার সকালে দুর্গাপুর আদালত চত্বরে হঠাৎ সাপ দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সকাল থেকেই আদালতে ভিড় ছিল। আচমকাই বারান্দার কাছে একটি সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা চত্বরে। আইনজীবী থেকে বিচারপ্রার্থী— সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজকর্ম কিছুক্ষণের জন্য থমকে যায়।
পরে পরিস্থিতি সামাল দেন এক আইনজীবী। তিনি সাহস করে একটি ছোট লাঠির সাহায্যে সাপটিকে ধরে নিরাপদে আদালতের বাইরে বের করে দেন। এরপরই স্বাভাবিক হয় পরিস্থিতি।
স্থানীয়দের ধারণা, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দুর্গাপুরে। বৃষ্টির জলে গর্তে জল ঢুকে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজেই সাপটি আদালত চত্বরে ঢুকে পড়েছিল।