রায়গঞ্জ: সারাদিন ঘরেই ছিলেন, সন্ধ্যায় মিলল ঝুলন্ত দেহ—কালিয়াগঞ্জে যুবকের রহস্যমৃত্যু
কালিয়াগঞ্জ থানার সাহেবঘাটা এলাকার পালইবাড়িতে ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম জয় সরকার (২৪)। মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে খাবার খেয়ে ঘরে শুতে যান জয়। সোমবার সকালে তাঁর বাবা বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যায় ফিরে ছেলের খোঁজ করলে জানতে পারেন, সারাদিন ঘর থেকে বের হননি তিনি। পরে ঘরের ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।