চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়ল বিজেপির মতুয়া পঞ্চায়েত সদস্যের। উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের দিয়ালদহ গ্রামের পঞ্চায়েত সদস্যা কবিতা বাইন। মতুয়া সম্প্রদায়ভুক্ত কবিতা বাইন বিজেপির পঞ্চায়েত সদস্যা। ২৮ শে ফেব্রুয়ারি প্রকাশিত এস আই আর এর চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ গেল সেই কবিতা বাইনের।