ক্যানিং ২: ভোটের মুখে ভাঙ্গড়ে তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার তীব্র প্রতিক্রিয়া শওকত মোল্লার
#breakingnews
আজ অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ভোগালি ২ নং অঞ্চলের বানিয়াড়া গ্রামের ISF কর্মীর বাড়ি থেকে তাজা বোমা এবং পাইপ গান উদ্ধার করলো উত্তর কাশিপুর থানার পুলিশ।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।আর এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন শওকত মোল্লা। তিনি দাবি করেন, নওশাদ সিদ্দিকী এই বোমা এবং বন্দুক তৈরির জন্য প্রত্যেকটি অঞ্চলে লক্ষ লক্ষ টাকা দিয়েছে।