পুরুলিয়া ২: জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক ঝামেলার জেরে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হলো একই পরিবারের ৬ জনের
জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক ঝামেলার জেরে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হলো একই পরিবারের ৬ জনের। বুধবার পুরুলিয়া জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক অম্বরেশ ঘোষ এই সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর তারিখ পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পড়শা গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক ঝামেলা বাধে । ঘটনায় রতন কুমার এবং তার ছেলে বিশ্বামিত্র কুমার এবং রতন কুমারের ভাই সাধুচরণ কুমার গুরুতর আহত হন । রতন কুমারের মৃত্যু হয়।