হেমতাবাদ: চাকরি দেওয়ার মানে আর্থিক প্রতারণা, হেমতাবাদে ধৃত দাপুটে তৃণমূল নেতা, দলের ব্লক সহ সভাপতি
সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। প্রায় সাড়ে আট লক্ষ টাকা তোলার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সহ সভাপতি মজিবুর রহমান (দুলাল)। প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণ ঘনিষ্ঠ এই দাপুটে তৃণমূল নেতাকে সোমবার রাতে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করেছে হেমতাবাদ থানার পুলিশ। আজ তাকে রায়গঞ্জ আদালতে পেশ করাহবে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জমা হওয়া অভিযোগে গ্রেপ্তার এই তৃণমূল নেতা।