কলকাতা: নিউটাউনে বিলাসবহুল BMW গাড়িতে ভয়াবহ আগুন, যান চলাচল ক্ষণিকের জন্য ব্যাহত
নিউটাউনের শাপুরজি আবাসন সংলগ্ন এলাকায় আজ রাত দশটায় একটি বিলাসবহুল BMW গাড়িতে আগুন লাগে। দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, তবে গাড়ির বড় অংশ পুড়ে যায়। তৎক্ষণিকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়রা আতঙ্কিত হন। আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন।