বলরামপুর: পাঁচটি ইটের বেদি থেকে বিশাল কালীমন্দির,বলরামপুরে ভক্তদের অক্লান্ত পরিশ্রমে সম্পন্ন হলো মন্দির প্রতিষ্ঠা
নবনির্মিত বলরামপুর গোশালাপাড়া সর্বজনীন কালীমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বর্ণাঢ্য ঘট কলস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে ১০৮টি ঘট নিয়ে মহিলাদের একটি শোভাযাত্রা চকবাজার ময়দান হয়ে চুটকিডি বড়বাঁধ থেকে জলপূর্ণ করে পুনরায় মন্দিরে ফিরে আসে। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে।