রায়গঞ্জ: ডিজিটাল বার্থ সার্টিফিকেটে হুড়োহুড়ি, রাতভর লাইনে রায়গঞ্জ পৌরসভায় শত শত মানুষ
ডিজিটাল বার্থ সার্টিফিকেট পাওয়াকে কেন্দ্র করে শনিবার রায়গঞ্জ পৌরসভায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। শুক্রবার রাত থেকেই নাম নথিভুক্ত করতে পৌরসভা চত্বরে লম্বা লাইন পড়ে। রায়গঞ্জ ছাড়াও হেমতাবাদ, করণদিঘী, কালিয়াগঞ্জ-সহ বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমান। ভিড় সামলাতে পুলিশি উপস্থিতি কম ছিল বলে অভিযোগ ওঠে। পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার আবেদন জানান মহকুমা শাসক তথা পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জি। তিনি জানান, শনিবার ও সোমবার নাম নথিভুক্ত হবে।