গঙ্গাসাগর মেলা ২০২৭ উপলক্ষে প্রস্তুতি তৎপরতা
গঙ্গাসাগর মেলা ২০২৭-কে সামনে রেখে শুরু হয়েছে আগাম প্রস্তুতি ও পরিকাঠামোগত ব্যবস্থাপনা খতিয়ে দেখার কাজ। মেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ লট নম্বর ৮ পয়েন্ট পরিদর্শন করে বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়।
মেলা চলাকালীন দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের যাত্রী পরিষেবা, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।
মেলা শুরুর আগেই যাতে পুণ্যার্থীদের যাতায়াত ও পরিষেবায় কোনওরকম সমস্যা না হয়, সেই লক্ষ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতির কাজ আরও জোরদার করা হচ্ছে।
#gangasagarmela #sagarmela #lotno8 #news #newsfeed #south24pargans #kakdwip #sundarbanspolice
গঙ্গাসাগর বেলাভূমি.com