ইটাহার: জাতীয় সড়কে রেষারেষির বলি! ওভারটেক করতে গিয়ে ইটাহারের মির্জাদিঘি এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক কিশোরের
জাতীয় সড়কের রেষারেষির বলি এক কিশোর। ওভারটেক করতে গিয়ে শনিবার দুপুরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম রাজা বসাক(১৫)। বাড়ি ইটাহারের শিশোই গ্রামে। সে মারনাই হাই স্কুলের ছাত্র। পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের মির্জাদিঘি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, রাজা এদিন দুপুরে মির্জাদিঘি এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় রায়গঞ্জ গামী একটি লরি রাজাকে ধাক্কা মারে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে।