ইসলামপুর: আগুন নেভাতে গিয়ে বিপদ! বাবুপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত যুবক
আগুন নেভাতে গিয়ে বিপদ! বাবুপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত যুবক ইসলামপুরের বাবুপাড়া এলাকায় বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর সেই আগুনের মধ্যেই রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করতে গিয়ে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর আহত হলেন এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে আগুন লাগার পর আগুন নেভানোর পাশাপাশি রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডারটি বাইরে বের করার চেষ্টা করছিলেন ওই যুবক। ঠিক সেই সময় আচমকাই বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। গুরুতর জখম হন ওই