আগরতলা রেল স্টেশনে ১৫০ বোতল এসকাফ কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার, কালোবাজারে মূল্য প্রায় ৩ লক্ষ টাকা
মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল আগরতলা জিআরপি (GRPS)। বুধবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ আগরতলা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল সন্দেহভাজন নিষিদ্ধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) কফ সিরাপ-সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম কুট্টি দাস (২০)। তিনি আমতলি থানার অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি বাঁকুমারী এলাকার (ওয়ার্ড নং-৪৫) বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের হাতব্যাগ তল্লাশি চালিয়ে মোট ১৫০ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কালোবাজারে আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ঘটনাস্থলেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার হওয়া সমস্ত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়।
এ ঘটনায় আগরতলা জিআরপি থানায় Agartala GRPS Case No. 2026/GRP/046, তারিখ ১৫ জুলাই ২০২৬ অনুযায়ী NDPS Act, 1985-এর ২১(সি) ও ২৯ ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে। এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।