📌হাইলাকান্দিতে চুরি হওয়া কোকা-কোলা পণ্য উদ্ধারে আরও সাফল্য, গ্রেফতার ১
লক্ষীপুর থানায় দায়ের হওয়া একটি চুরির মামলার তদন্তে হাইলাকান্দি পুলিশ আরও ৫০০ কার্টন চুরি হওয়া কোকা-কোলা কোম্পানির বিভিন্ন পণ্য উদ্ধার করেছে। গত রাত থেকে আজ ভোর পর্যন্ত বরজুরাই পার্ট-১ ও নুনখুলি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসলাম উদ্দিন লস্কর (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ১০ জুলাই একই মামলায় ১,১১০ কার্টন পণ্য উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ উদ্ধার হওয়া ৫০০ কার্টনসহ এ পর্যন্ত মোট ১,৬১০ কার্টন চুরি হওয়া পণ্য উদ্ধার করেছে পুলিশ।
#hailakandi #police