পুরুলিয়া ২: বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, টেট সমস্যার সমাধান, শিক্ষা ও পেশাগত সমস্যার সমাধানের দাবিতে প্রতীকী অবস্থান অনশনে সামিল
বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, টেট সমস্যার সমাধান, শিক্ষা ও পেশাগত সমস্যার সমাধানের দাবিতে প্রতীকী অবস্থান অনশনে সামিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সদস্যারা । বৃহস্পতিবার পুরুলিয়া জেলা শিক্ষা ভবনের বাইরে জমায়েত করে অবস্থান অনশনে সামিল হন তারা। বেলা ১২ টা থেকে এই আন্দোলন শুরু হয় এবং চলবে বিকেল ৫ টা পর্যন্ত । অবস্থান অনশনের পাশাপাশি সংগঠনগুলির বিভিন্ন দাবিদাওয়া ভিত্তিক একটি স্মারকলিপি জেলা শিক্ষা দপ্তরে জমা দেন তারা