বান্দোয়ান: ১৪ দফা দাবিতে মিছিল সহকারে ডেপুটেশন জমা দিলো ভারত মুন্ডা সমাজের বান্দোয়ান ব্লক কমিটি
১৪ দফা দাবিতে মিছিল সহকারে ডেপুটেশন জমা দিলো ভারত মুন্ডা সমাজের বান্দোয়ান ব্লক কমিটি। মুন্ডারি ভাষার স্বীকৃতি ও উন্নয়ন বোর্ড গঠনের দাবি উঠেছে। জল, জঙ্গল, জমি, ভাষা ও সংস্কৃতির অধিকার রক্ষায় সরব হল ভারত মুন্ডা সমাজ। বুধবার ভারত মুন্ডা সমাজের পশ্চিমবঙ্গ শাখার বান্দোয়ান ব্লক ইউনিটের উদ্যোগে ১৪ দফা দাবিতে মিছিল করে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন হয়।