পুরানো বিবাদের জেরে স্বামীর অবর্তমানে এক বধূকে বাড়িতে ঢুকে মাথায় হাঁসুর কোপ মারার অভিযোগ গ্রেপ্তার প্রতিবেশী এক ব্যক্তি। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারের রানাপুর গ্রামে। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃতের নাম আতাউর রহমান। গত ২৯ জানুয়ারি দুপুরে বাড়িতে কাজ করছিলেন সাইবানু বেগম। অভিযোগ, সেই সময় প্রতিবেশী আতাউর সহ তার পরিবারের সদস্যরা বধূর বাড়িতে চড়াও হয়ে মারধর সহ মাথায় হাঁসুয়ার কোপ দেয়।