হেমতাবাদ: হেমতাবাদে ভরতপুরে পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত
লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেল এর ১৫০ তম জন্মদিন উপেলক্ষে সচেতনতা মূলক শিবির করল হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ ভরতপুর হাই স্কুলে পুলিশের উদ্যোগে বাল্য বিবাহ, মানব পাচার, নেশা, মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহার রুখতে সচেতনতার পাঠ দেন হেমতাবাদ থানার পুলিশের পাশাপাশি বিএস এফ। হেমতাবাদের চৈনগর ফাঁড়ির ইনচার্জ রানা দেবনাথ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা রা উপস্থিত ছিলেন এই সচেতনতা শিবির।