# ব্রাউন সুগার-কাফ সিরাপ নিয়ে পুলিশের জালে যুবক, ৬ দিনের পুলিশি হেফাজতে লিটন
ব্রাউন সুগার ও কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। সোমবার খারিজা বানিয়াদহ এলাকার বাসিন্দা লিটন দেবনাথকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ৩ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার, ১০ বোতল এসকাফ সিরাপ, একটি মোবাইল ফোন এবং একটি ই-অটো রিকশা বাজেয়াপ্ত করা হয়েছে।
নেশাজাতীয় সামগ্রী রাখার অভিযোগে লিটনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে পেশ করে পুলিশ। ব্রাউন সুগার কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত ধৃতকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
#tmcnetatapashdasgrapter #BengalHeatBeatLive #BengalHeartBeatNews #BegalNewsLive #bengalheartbeat #westbengalnewstoday #newssaradin #Dinhata #CrimeNews #brownsugar #skafsyraf #Sahebganj #sahebganjpolice