কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! শেরপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
রায়গঞ্জের শেরপুর এলাকায় বিদ্যুতের তারে শক লেগে গীতা রানী মন্ডল (৪৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।