পুরুলিয়ার আদ্রা স্টেশনের লিফটে চরম বিপত্তি। লিফটের ভিতরে প্রায় ৩ ঘণ্টা আটকে থাকলো একটি শিশু-সহ একাধিক মহিলা যাত্রী। দীর্ঘক্ষণ লিফটের ভিতরে আটকে থাকার পর অবশেষে বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। যাত্রীদের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত লিফট পরিষেবায় কেনো এমন দীর্ঘস্থায়ী যান্ত্রিক ত্রুটি ? রেল প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।