রায়গঞ্জ: রায়গঞ্জে আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের ৮ জন গ্রেফতার
রায়গঞ্জে আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করল সাইবার ক্রাইম থানার পুলিশ। বৃহস্পতিবার ইটাল প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার হয়েছে ৫টি মোবাইল, ৭টি এটিএম কার্ড, ৩টি পাশবই ও ৩টি চেকবই। পুলিশ সূত্রে খবর, চক্রটির সঙ্গে জামতাড়া গ্যাঙের যোগাযোগ রয়েছে। ধৃতরা সরকারি স্কুল ও ফাঁকা মাঠে বসে প্রতারণা চালাত বলে অভিযোগ। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা ‘অপারেশন’ চালাত। শুক্রবার ডালখোলা ও শনিবার শিলিগুড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল