কুমারঘাট: কুমারঘাট পৌরসভায় ২ দিনে নির্বাচনী কর্মীদের বিশেষ ভোটগ্রহণে ৮৭% অংশগ্রহণ
কুমারঘাট পৌরসভা নির্বাচনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জন্য ২১ ও ২২ নভেম্বর দু’দিন ধরে বিশেষ ভোটগ্রহণ হয়েছে। মোট ৭০টি আবেদনের মধ্যে ৬১ জন ভোট দিয়েছেন। নিরাপত্তার জন্য তিনস্তরীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর মূল নির্বাচন অনুষ্ঠিত হবে।