একদিকে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে বিভিন্ন জায়গায় খোভ বিক্ষোভ অবরোধ শুরু করেছেন সাধারণ মহিলারা তখনই আবার জামুরিয়া এলাকায় অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল বের করলেন এলাকার বিজেপি নেতৃত্ব ও মহিলারা।
এদিন জামুরিয়া বিধানসভার চুরুলিয়া চৌধুরী পুকুর থেকে চুরুলিয়া হাটতলা পর্যন্ত কয়েকশো মহিলা সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেন পরে জামুড়িয়া হাট তলায় একটি সভা করা হয়।। এ সভাতে বিশেষভাবে আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যী জেলা সম্পাদক রানা ব্যানার্জি স্থানীয় মন্ডল সভাপতি পিনাকী রায় বিজেপি নেতা তাপস রায়। সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।