হেমতাবাদ: কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হলেন কার্তিক চন্দ্র পাল
কালিয়াগঞ্জ পুরসভার রাজ-সিংহাসনে ফিরলেন কার্তিক পাল। শুক্রবার কালিয়াগঞ্জ পুরসভায় সরকার নিযুক্ত ভারপ্রাপ্ত পুরপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। নিয়ম মেনে, ভারপ্রাপ্ত পুরপ্রধানকে দায়িত্বভার বুঝিয়ে দেন রায়গঞ্জের মহকুমাশাসক তন্ময় ব্যানার্জি। এই শুভমুহুর্তে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ও হেমতাবাদের বিধায়ক উৎপল মহারাজ এবং হরিপদ বর্মণ, রায়গঞ্জ ও করণদিঘীর দুই বিধায়ক।