রায়গঞ্জ: গাছিটোলায় ফাঁকা বাড়িতে ফাঁস লাগাল কিশোরী! আত্মহত্যার কারণ বুঝতে পারল না পরিবার
রায়গঞ্জের লক্ষনিয়া গাছিটোলায় গলায় ফাঁস দিয়ে জ্যোতি মাহাতো (১৬) নামে এক কিশোরীর আত্মহত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। সে মহারাজা হাট হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় ফাঁকা বাড়িতে নিজের ঘরে গলায় ফাঁস দেয় সে। আত্মহত্যার কারণ বুঝতে পারেনি কেউ। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।