রঘুনাথপুর ২: কামারগোড়া গ্রামে প্রৌঢ়ের ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য,PMএর পর দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া
মানসিক অবসাদে পরিবারের আত্মীয়দের আজান্তে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়।মৃতের নাম দুগাই মাজী।তার বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের কামারগোড়া গ্রামে। জানা যায় সোমবার দুপুরে নিজের বাড়ির মধ্যেই একটি আমাকে গলায় দড়ির ফাঁস লাগিয়ে নেন দুগাই বাবু।ঘটনাটি পরিবারের আত্মীয়দের নজরে আসতেই ফাঁস কেটে তাকে উদ্ধার করে স্হানীয় চেলিয়ামার বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।