রঘুনাথপুর ২: বাল্যবিবাহ,স্বচ্ছতা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক সভা বড়রা গ্রাম পঞ্চায়েতে,উপস্থিত BDO সহ অন্যান্যরা
শনিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের অন্তর্গত বড়রা গ্রাম পঞ্চায়েত অফিসের সভাকক্ষে আয়োজিত হল একটি সচেতনতামূলক সভা।এই সভায় বড়রা অঞ্চলের ICDS আশা কর্মীদের ও সাধারণ মানুষ জনদের নিয়ে বাল্যবিবাহ স্বচ্ছতা সহ সরকারের বিভিন্ন প্রকল্প গুলি নিয়ে সচেতনতামূলক সভাটির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রঘুনাথপুর 2ব্লকের বিডিও অমিত কুমার চৌরাশিয়া,জয়েন্ট বিডিও নয়ন তারা রক্ষিত,পঞ্চায়েত সমিতির সদস্য দীনবন্ধু চক্রবর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যরা।