রঘুনাথপুর ২: শ্রাবণ মাসের সোমবারে বাঘড়াই চন্ডীর মন্দিরে পুজো দিতে উপচে পড়ল ভক্তদের ভিড়
শ্রাবণ মাসের সোমবারে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত চেলিয়ামার বাঘড়াই চন্ডীর মন্দিরে আজ সকাল থেকেই পুজো দিতে প্রচুর ভক্ত সমাগম হয়।এ রাজ্যোর বিভিন্ন প্রান্তের পাশাপাশি পাশের রাজ্য ঝাড়খণ্ড,বিহার থেকেও এদিন হাজার হাজার ভক্ত বাঘড়াই চন্ডীর মন্দিরে এসে পুজো দেন।বাড়াই চন্ডীর মন্দিরে শিব মন্দিরের পাশাপাশি একাধিক দেব দেবীর মন্দির রয়েছে। পাশাপাশি বাঘড়াই চন্ডীর মন্দিরে অন্যতম আকর্ষণ হল মন্দিরের প্রবেশদ্বারে জেলার সেরা ৭২ ফুটের হনুমান মূর্তি।