Public App Logo
🚨 পথ নিরাপত্তা সপ্তাহে বেলডাঙা থানার সচেতনতা র‍্যালি 🚨 🛣️ পথ চলতি মানুষকে সচেতন করতে পথে নামল বেলডাঙা থানার পুলিশ! পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজ বেলডাঙা থানার পক্ষ থেকে পায়ে হেঁটে সচেতনতা র‍্যালি করা হয়। সাধারণ মানুষ ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ। 👮 সাব-ইন্সপেক্টর সুমন্ত মল্লিক ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্বাস উদ্দিন শেখ-এর নেতৃত্বে বেলডাঙা থানার একাধিক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার এই র‍্যালিতে অংশ নেন। 📢 হেলমেট পরুন | ট্রাফিক আইন মানুন | গতি নিয়ন্ত্রণে রাখুন | নিরাপদে বাড়ি ফিরুন ⚠️ একটু সচেতনতা—একটি প্রাণ বাঁচাতে পারে। 📍 বেলডাঙা | মুর্শিদাবাদ #বেলডাঙা #বেলডাঙাথানা #পথনিরাপত্তাসপ্তাহ #RoadSafetyWeek #RoadSafety #TrafficAwareness #Murshidabad #BeldangaPolice #বার্তাবাহী_নিউজ - Beldanga 1 News