রায়গঞ্জ: রায়গঞ্জে বিজেপির সাংবাদিক বৈঠক, মাসব্যাপী 'সেবা সংকল্প অভিযান'-এর ঘোষণা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবা উপলক্ষে দেশজুড়ে 'সেবা সংকল্প অভিযান' পালিত হবে। এই অভিযান সফল করতে উত্তর দিনাজপুর জেলা বিজেপি বুধবার রায়গঞ্জে সাংবাদিক সম্মেলন করে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নিমাই কবিরাজ ও সাংসদ কার্তিক চন্দ্র পাল। সাংসদ জানান, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর মাসব্যাপী রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, বৃক্ষরোপণ ও কেন্দ্রীয় প্রকল্পের প্রদর্শনী হবে। জেলা সভাপতি সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।