SIR লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। অসুস্থ ব্যক্তিকে নিয়ে হাসপাতালে ছুটলেন মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। মালদার চাচলের ঘটনা। জানা গিয়েছে অসুস্থ ব্যক্তির নাম মিরাজুল ইসলাম বাড়ি চাঁচল থানার গৌরিয়া পাইকপাড়া এলাকায়।