ভোটমুখী বাংলায় প্রতিশ্রুতির বুলির আবহে করুন পরিস্থিতির সামনে এলো মালদার আদিবাসী রাজবংশী সম্প্রদায়ের মহিলা শ্রমিকদের। মালদার চাঁচল ২ নং ব্লকের জালালপুর, গোয়ালপাড়ার মত এলাকায় গিয়ে দেখা মিলল সেই মহিলা শ্রমিকদের।যারা গাজোল থেকে কাক ভোরে দলবেঁধে গাড়ি করে চলে আসছেন এখানে।জমিতে ধান রোপন সহ বিভিন্ন কাজ করছেন। দিনশেষে পারিশ্রমিক মিলছে ৩৫০ টাকা।গাড়ি ভাড়া বাদ দিলে হাতে থাকছে ২৭০ টাকা। তাদের স্বামী বা সন্তানেরা বেশিরভাগই আবার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক।